ধর্ম কে পূজি করে , হুজুরবেশে মাদক ব্যবসা।

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি :সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হলেন জালাল আহমেদ।গতকাল (১০ জুলাই) সকাল প্রায় ৯.০০ টায় হুজুর এর বেশে থাকা  শীর্ষ মাদক ব্যবসায়ী জালাল কে আটক  করেছে সাভার থানার একটি দল। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম  জালাল আহমেদ (৬৩)।
সে সাভার পৌরসভাধীন গেন্ডা এলাকার একটি  ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া গ্রামে। জিজ্ঞাসাবাদে জালাল মাদক ব্যবসার কথা অকপটে পুলিশের কাছে স্বীকার করেন।
জালাল পুলিশকে জানান,অনেকদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তিনি জড়িত। প্রতি সপ্তাহে সে  ইয়াবার বিপুল চালান কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনে এবং  সাভারের ৪/৫ জন মাদক ব্যবসায়ীর কাছে পাইকারি বিক্রি করতেন।
শুক্রবার (১১ জুলাই) সকালে এর সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।  তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯ টায় সাব ইন্সপেক্টর জাকির এর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এস এ পরিবহনের সামনে পুলিশ অভিযান চালায়।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘হুজুরের ছদ্মবেশ ধারণ করে জালাল আহমেদ দীর্ঘদিন ধরে সাভারে মাদক ব্যবসা করছিলে। তার পোশাক-আচারে দেখে তাকে সন্দেহ করার কোন উপায় নেই। পরনে লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় আতর মেখে পাক-পবিত্র হয়ে তাকে ঘোরাফেরা করতে দেখতো এলাকাবাসী তবে এ বেশের আড়ালে তিনি ছিলেন ইয়াবার বিশাল এক কারবারী।
ছদ্দবেশী জালালের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।জালালের দেয়া তথ্যানুযায়ী আরো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]