মহাসড়কের খাদা-খন্দক সংস্কারে ববি ছাত্রদল

Share the post
রহমান রাজিব, ববি প্রতিনিধি :  প্রবল বর্ষণে  বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তৈরি হয়েছে খাদা-খন্দক।বিকাল নাগাদ কয়েকটি দূর্ঘটনা  ঘটে সেখানে।রাস্তার সংস্ককারে তৎক্ষনাৎ কাজ হাতে নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৯ জুলাই বুধবার বিকেলে ছাত্রদলের নেতৃত্বে নেওয়া হয় রাস্তার খাদা-খন্দক ভরাটের কর্মসূচি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলের নেতৃবৃন্দরা।নেতৃবৃন্দের পক্ষ থেকে আজমাইন সাকিব বলেন,“টানা বৃষ্টিপাতের কারণে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের বিশ্ববিদ্যালয় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তগুলোর কারণে জনসাধারণ, বিশেষ করে শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষের এই দুর্ভোগ আমাদের মতো ছাত্র রাজনীতিকদের হৃদয় স্পর্শ করেছে।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পিয়াস আহমেদ বলেন,”দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাত্র সংগঠন, শহিদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা দেশ ও দেশের কথা চিন্তা করে এবং দেশের কল্যানে কাজ করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সর্বত্র উন্নয়ন মূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের গ্রহণ যোগ্যতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।”
বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রদল আরিফ হোসেন শান্ত বলেন  আমরা মনে করি, ছাত্ররাজনীতি শুধু ক্যাম্পাসকেন্দ্রিক সীমাবদ্ধতা নয় — বরং জনগণের প্রয়োজনে মাঠে নামাই আমাদের আসল পরিচয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়কে বৃষ্টির কারণে যেভাবে গর্ত সৃষ্টি হয়ে দুর্ঘটনা বাড়ছে, তা আমরা চুপচাপ দেখতে পারিনি। মানুষের কষ্ট লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছি। এই ছোট উদ্যোগ যদি কারও উপকারে আসে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
উপস্থিত ছিলেন সাবেক ক্রিয়া সম্পাদক  শিহাব,  সাবেক সদস্য মোসারফ, জিহাদুল ইসলাম মিরাজ, রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]