দুর্গাপুরে সততা স্টোর উদ্বোধন

Share the post

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: শিক্ষার্থীদের নৈতিকশিক্ষা এবং সততা গড়ার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ-“সততা স্টোর”। দোকানে নেই কোনো বিক্রেতা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজন মতোই নির্ধারিত মুল্যে শিক্ষা উপকরণসহ খাদ্য সামগ্রী সংগ্রহ করে টাকা রেখে যাচ্ছেন একটি বাক্সে। নেই কারো নজরদারি, তাদের বিশ্বাসই তাদের মূলনীতি।নেত্রকোণার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে এই ‘সততা স্টোর’। সোমবার (৩০ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অঞ্চলের অর্থায়নে এই দোকানটির আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সততা স্টোর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে পরবর্তি জীবনে তারা আত্মনির্ভরশীল ও সৎ হবে। দুদকের এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।এসময়, দুর্নীতি দুমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ আকবর আলী মিয়া তালুকদার, প্রধান শিক্ষক মোঃ শরাফত খান সহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এমন একটি ব্যতিক্রমী দোকান পেয়ে শিক্ষার্থীরা বলেন, নিজেদের সততা প্রকাশের একটা সুযোগ পেয়েছি আমরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা অন্যান্য সামগ্রী নেওয়ার স্বাধীনতায় তারা আনন্দিত। এই দোকান শুধু জিনিসপত্র কেনার জায়গা নয়, এটা সৎ থাকার পরীক্ষা। আমরা অন্যায় করবো না-অন্যায়কে পশ্রয় দিবো না।দুদক জানায়, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য এক ধরনের নৈতিক পাঠশালা যেখানে শেখানো হয় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা। উপজেলা প্রশাসন এমন উদ্যোগ আরও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]