বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেন, একেই ব্যক্তিকে বার বার প্রনোদনা দেওয়া স্বৈরাচার সরকারের বৈশিষ্ট্য, এটা চলতে দেওয়া যাবে না। বর্তমান সরকার বৈষম্যহীন সরকার। তাই এখন কৃষক ন্যায পাওয়া পাবে। আমাদের কোন অফিসারও যদি এই কাজের সাথে জড়িত থাকে তাহলে সরাসরি আমাকে জানাবেন।

তিনি আরো বলেন, সরকার সবচেয়ে গুরুত্বের সাথে জমিকে পরিপূর্ণ কাজে লাগানো, কৃষকের উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত পণ্য বাজারজাত করে কিভাবে স্বাবলম্বী করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কৃষি অফিসের আয়োজনে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষকদের অংশগ্রহণে বিজয়নগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়।

২৫ জুন বুধবার উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এই পার্টনার কংগ্রেস সম্মেলন কৃষকদের মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ত্তিলক তর্মা রায় তমা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক ড.মোস্তফা এমরান হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত।

উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্যের সাথে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় প্রশিক্ষিত কৃষক-কৃষানীরা চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সফলতার উপর বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]