দুর্গাপুরে বিনামুল্যে সার ও বীজ বিতরন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ২১৫০ জন কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে উফশী রোপা আমন প্রনোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে উফশী ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে এ সামগ্রী বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তায় বিতরন পুর্ব আলোচনায় উপস্থিত ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কামরুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার জনাব আনিসুর রহমান আকন্দ, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ রায়হানুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর প্রমুখ।

 

বক্তারা বলেন, অনাবাদী পতিত জমি কিংবা কৃষি জমিতে উফশী জাতের ধান রোপন করে দেশকে সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য কাজ এ বীজ বিতরণ করা হচ্ছে। সরকার ভুর্তকী দিয়ে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করে কৃষকদের মাঝে যে সারা জাগিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আলোচনা শেষে, উপজেলার ২১৫০ জন কৃষককে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]