পাথরঘাটায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

Share the post
মোঃ নাজমুল হাসান (অপু).বরগুনা জেলা প্রতিনিধি: ‘দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার জেলার পাথরঘাটা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত হাসানুর রহমান। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় বিদেশি ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। মেলা দেখতে আসেন পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষে কৃষকদের উৎসাহিত করেন। শওকত হাসানুর রহমান বলেন, ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব। ফলচাষ বিষয়ক পরামর্শ দেন তিনি । এ সময় আরো উপস্থিত ছিলেন শুভ্র দাস উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোহাম্মদ ফয়সাল আহমেদ উপসহকারী কৃষি কর্মকর্তা। শ্যামল চন্দ্র হাওলাদার উপসহকারী কৃষি কর্মকর্তা।  কাজী তোফাজ্জল হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা, মোহাম্মদ হিমেল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা সহো স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]