নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :  “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে নওগাঁ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ও নওগাঁ সদর উপজেলা আয়োজনে জেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয় ।জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, আবুল কালাম আজাদের সভাপতিত্বে মেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। দেশী ফল চাষ, পুষ্টির চাহিদা পূরণ ও কৃষি অর্থনীতিকে আরো গতিশীল করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক ও অতিথিরা।
নমেলায় কৃষি প্রযুক্তি সম্পর্কিত স্টলেও গুরুত্ব দেওয়া হয়। স্টলে কৃষি অ্যাপ, ডিজিটাল সেবা, প্রক্রিয়াজাত পণ্য যেমন জ্যাম, জেলি, আচার, ফল নির্যাস ইত্যাদিও প্রদর্শিত হয়েছে। এসব প্রযুক্তি স্টল কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]