নির্বাচন নিয়ে কেউ গড়িমসি করছেনা, প্রধান উপদেষ্টা সে কথা রেখেছেন- সারোয়ার তুষার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নির্বাচন নিয়ে কেউই গড়িমসি করছেনা, প্রধান উপদেষ্টা শুরুতে যে কথা বলেছেন, তিনি সেই কথা রেখেন। একটি মহলকে সুবিধা দিতে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এমন মন্তব্য করেন।
সোমবার (৯ জুন) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নরসিংদী-২ পলাশের চরসিন্দুর বাজারে জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,  এপ্রিলে নির্বাচন হচ্ছে। আমরা বলবো যে, বিএনপি একটি সুষ্ঠ নির্বাচনের চেয়ে একটি তারা যে কোনভাবেই হোক গায়ের জুড়ে একটি নির্বাচন বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা ঘোষনা করলে জনগনের পক্ষ থেকে কোন আপত্তি উঠেনি। বরং জনগনের অনেকেই বলছেন প্রধান উপজদষ্টা আরেকটু সময় নিতে পারতেন। বিএনপি যে বলছেন জাতির প্রত্যাশা পুরন হয়নি। আমরা মনে করি বিএনপির প্রত্যাশা পুরণ হয়নি। বিএনপি সংষ্কার ছাড়া যেনো তেনো একটি নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গত তিনটি ভূয়া এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর এবার একটি সুষ্ঠ নির্বাচন হবে। আর সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। এটা হচ্ছে জনগনের প্রত্যাশা। একটি দলের কথায় ডিসেম্বরে নির্বাচন হতে পারেনা। প্রধান উপদেষ্ঠা বুঝে শুনেই এপ্রিলে নির্বাচন ঘোষনা দিয়েছেন আমাদের সেই মোতাবেক প্রস্তুতি নিতে হবে।
এসময় জাতীয় নাগরিক পার্টির নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, পলাশ উপজেলার সংগঠক সাইদুল ইসলাম রাকিবসহ দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]