প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Share the post

আল আমিন, ভালুকা (ময়মনসিং):গত ১৭ ও ১৮ মে দৈনিক স্বদেশ প্রতিদিন, আমার বার্তা ও আজকের দর্পনসহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “ভালুকায় জালিয়াতের মাধ্যমে ভূমি নামজারির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রীমহল আমার সম্মান হানির জন্য এমন সংবাদ প্রকাশ করিয়েছে। আমার পিতা যে সব দাগে জমি ক্রয় করেছেন তার সবগুলোই খারিজ করা। যে দাগে প্রতিপক্ষ খারিজ ভাঙ্গার জন্য আবেদন করেছে, ওই দাগের জমিতে তাদের কোন স্বত্ব নাই।

তাছাড়া ওই দাগে সমস্ত জমি ১৯৮৪, ১৯৮৫ সালে আমরা আমাদের নামে খারিজ করেছি। খারিজ ভাংতে হলে নামজারির ৩ মাসের মধ্যে মিস মোকদ্দমা করার নিয়ম থাকলেও প্রতিপক্ষ নিয়েমের তোয়াক্কা না করে ৪০ বছর পর খারিজ ভাংগার আবেদন করেছে, যা হাস্যকর ও জ্ঞানহীনতার প্রকাশ ঘটায়।

প্রতিপক্ষ আদালতে ১৯৯৩ সালে স্বত্বের মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত কাগজপত্র পর্যালোচনা করে আমাদের পক্ষে রায় প্রদান করে। ফলে উপায়ন্তর না পেয়ে প্রতিপক্ষ লোভের বসবতি হয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশ করিয়াছে। তাছাড়া সংবাদটি প্রকাশ করার আগে প্রতিবেদক আমার কোন বক্তব্য নেয়নি বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেনি। তাই সংবাদটি পক্ষপাত তুষ্ট এটা বলার অবকাশ রাখেনা। আমি এহেন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জিয়াউর রহমান জিয়া
সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল
সাবেক সাধারণ সম্পাদক
হবিরবাড়ি ইউনিয়ন যুবদল
ভালুকা, ময়মনসিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ আটক ১

Share the post

Share the postহৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ প্রতিনিদি :ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ  মোঃ রাকিব (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জানাযায় আটক হওয়া রাকিব ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার, মুন্সিরহাট শালকোনা গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে ৷ ভরাডোবা হাইওয়ে থানার […]

ময়মনসিংহের ভালুকাই সরকার নির্ধারিত বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা ৷

Share the post

Share the post হৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ:সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানের মাধ্যমে এল পি জি গ্যাস সিলিন্ডার সরকারের নির্ধারিত বেশি মূল্যে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ময়মনসিংহের ভালুকার দুটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি […]