প্রেমিকের টানে ভারতীয় কিশোরী নওগাঁয়

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমিকের টানে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী। গত বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে কিশোরীটি বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের নুপুর সরকার (১৬) নামের ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশি যুবক মাসুদের পরিচয় হয়। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
ওইদিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরীটি। তবে ভারতের বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। নুপুর একাই বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা তাকে সাপাহার থানায় হস্তান্তর করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। পরে মেয়েটিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]