ভোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫”। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টানাল)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং বিষমুক্ত আধুনিক কৃষির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপ-পরিচালক মোঃ খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন পার্টানাল প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।

কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]