সোনারগাঁয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রহস্যজনক

Share the post
ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বারী মজলিস গ্রামে বুস্তাতনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় মক্তব বিভাগের মোফাচ্ছের ( ১২) নামের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটে
গত ২৩ মে শুক্রবার ১২.৩০মিনিটে মাদ্রাসার টয়লেটে পায়জামা পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ উঠে। এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা রহস্যের উদঘাটন করতে সোনারগাঁ থানা পুলিশ মাঠে কাজ করছে বিচক্ষণতার সাথে। পুলিশ সন্দেহ মুলক মাদ্রাসার প্রিন্সিপাল নাজমুল হাসান সোহাগ কে পুলিশী হেফাজতে নিয়েছে বলে জানা যায়।
মুফাসসেরের সহপাঠীদের কাছ থেকে জানা যায়, মুফাসসির সম্মান ইউনিয়নের সোনারকান্দি গ্রামের আবু তালেবের ছোট ছেলে। তারা দুই ভাই এক বোন। মোফাচ্ছের ছিল সকলের ছোট ছেলে। শুক্রবার জুম্মার নামাজের প্রস্তুতি মুলক সকলের মত সেও গোসলখানায় গোসল করতে প্রবেশ করে। দীর্ঘ সময় গোসলখানায় অবস্থান করলে তার সহপাঠীরা ডাকাডাকি করে। তার কোন সারা শব্দ না হলে মাদ্রাসার প্রিন্সিপাল আবু তালেবকে বিষয়টি জানালে তিনি গোসল খানার দরজা নক করলে কোন সারা শব্দ না হলে তখন তিনি দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখেন মুফাসসের মরদেহ ঝুলানো। তাৎক্ষণিকভাবে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে সোনারগাঁও থানা পুলিশের একটি টিম সংবাদ পেয়ে মাদ্রাসার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি ফুটেজ জব্দ করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুল ইসলাম বলেন, ছেলের পিতা অপমৃত্যু মামলা করেছে। মামলার পরিপেক্ষিতে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]