কোনাবাড়ীতে আওয়ামী দোসরের তাণ্ডব, সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর

Share the post
জুলফিকার আলী জুয়েল, ব্যুরো প্রধান, গাজীপুরঃ গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল, নজরুল মার্কেট  ১২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চ্যানেল ২১-এর গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলমগীর হোসাইন এর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে সাংবাদিককে সেলুনে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) দুপুরে, যখন সাংবাদিক আলমগীর স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে যান। অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে মোঃ সাইফুল ইসলাম সেখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হঠাৎ তার শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাকে সেলুনের ভেতর অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
তথ্য সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম কোনাবাড়ী ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী দোসর। ফ্যাসিষ্ট স্বৈরাচার পতনের ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অন্যতম সহযোগী ছিলেন আওয়ামী দোসর সাইফুল ইসলাম।
সাংবাদিক আলমগীর হোসাইন জানান, “আমি এর আগে মোঃ সাইফুল ইসলামের মাদক ব্যবসা, অনিয়ম ও প্রভাব খাটানো নিয়ে অনুসন্ধান করেছিলাম এবং এক পর্যায়ে এটি তার কানে যায় সেই থেকে আমার প্রতি তার মনে ক্ষোভ বিরাজ করছিলো। মনে হচ্ছে, সেই কারণেই আজ এই পরিকল্পিত হামলার শিকার হয়েছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ সাইফুল ইসলাম মাদকদ্রব্য সেবন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এসব অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অর্থের যোগান দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাংবাদিক আলমগীর। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]