হবিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: অলিপুর বাজারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে চারজন মাংস ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অসুস্থ পশু কম দামে ক্রয় করে ভোর রাতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে অস্বাস্থ্যকর পরিবেশে বাজারে মাংস বিক্রি করে আসছিলেন।
এমন অনিয়ম ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় চার ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. শিপা আক্তার। এছাড়াও অভিযানের সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাংসের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি নিয়মিত চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]