নজরুল ও হাফিজের সাহিত্য নিয়ে রাবিতে মানবতা বিষয়ক সেমিনার

Share the post
সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলা ও ফারসি সাহিত্যের দুই বড় কবি কাজী নজরুল ইসলাম ও হাফিজ  সিরাজি। একজন বাংলাদেশের জাতীয় কবি, অন্যজন ফারসি সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক ও গজলকার। তাদের কবিতায় যে মানবতার কথা বলা হয়েছে, সেই বিষয় নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবির পারসিয়ান ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার বিভাগের উদ্যোগে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
মহাকালের দুই শিল্পী নজরুল ও হাফিজ। দুই ভাষার দুই কালের মহান দিকপাল এই দুই কবি। ভৌগোলিক দুরত্ব হাজার হাজর মাইলের হলেও তাদের চিন্ত ভাবনায় রয়েছে অনেক মিল। দুজনের কলমই ক্ষুরধার ছিলো অন্যায় ও নিপিড়নের বিপরিতে। মানুষের উপরে জুলুম- নিপীড়নের চিত্র দেখে নজরুল হয়ে ওঠেন বিদ্রোহী অন্য দিকে। অন্যদিকে হাফিজের  গজল খুজে ফেরে মনের কথা।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খান বলেন, মানবতার কবিতা লেখার জন্য কাজী নজরুল ইসলাম অন্যতম। তার কবিতায় প্রকৃতি থেকে মানবতা বেশি স্থান পেয়েছে তারে লেখা স্থান পেয়েছে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম আমি মনে করি কাজী নজরুলের মত আর কোন কবি পৃথিবীতে নেই।
সেমিনারে উপস্থিত প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, যারা সত্যিকার অর্থে যুগান্তকারী সাহিত্যিক কাজ করেন, ইতিহাসে তারা নানা উপাধিতে ভূষিত হন। নজরুল ও হাফিজ তেমনই দুই মহান সাহিত্যিক। হাফিজের গজল ও কবিতা ফারসি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। একইভাবে নজরুল ইসলামের লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাদের কাব্যিক সৃষ্টিশীলতা, চিন্তাশক্তি ও মানবতাবোধ আজও বিশ্বব্যাপী সমাদৃত। নজরুল তার লেখায় যেমন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তেমনি হাফিজের গজলে প্রতিফলিত হয়েছে মানুষের মনের গভীর অনুভব।
তিনি আরো বলেন, নজরুল ছিলেন হাফিজ দ্বারা প্রভাবিত, বিশেষ করে মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণে। এ দুই কবিই ছিলেন অসাধারণ মেধাবী এবং সৃষ্টিশীল, যারা তাদের সাহিত্যে মানুষ ও মানবতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন।
অনুষ্ঠানের বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থানরত ইরানি রাষ্ট্রদূত মনসুর চাভসি। তিনি বলেন, ইরানী সাহিত্যের ভিতরে সবচেয়ে বেশি মানুষের জীবনের জয়গানের কথা আলোচনা করা হয়েছে। বিশেষ করে মানুষ ও মানুষের চিন্তাধারায় নজরুল ও হাফিজের প্রভাবতা লক্ষ করা যায়। নজরুল ও হাফিজের লেখায় মানুষের মর্যাদা সর্বোচ্চ করা হয়েছে। মূলত তাদের কথাগুলো কেন্দ্রীভুত হয়েছে মানুষের জীবনকে ঘিরেই। কবিতা মানুষকে সত্যের পথে ধাবিত করে ন্যায়ের পথে ধাবিত করে। হাফিজের মতোএকইভাবে বাংলাদেশের জাতীয় কবি নজরুল মানুষের মুল্যবোধ, মর্যাদা এবং তাদের চিন্তাধারার প্রতিফলন ঘটিয়েছেন। তাদের সাহিত্যকর্মগুলো আজ বিশ্বের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বিবেচিত।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মাইন উদ্দীন, কলা অনুষদের সাবেক ডিন ড. বেলাল হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের কবি ও সাহিত্যিক মো.লতিফুল ইসলাম শিবলী। এছাড়াও আলোচক হিসেবে আলোচনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ইসমাঈল সাদেঘি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শফিউল্লাহ।এছাড়াও সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]