নেত্রকোনায় ছাত্রলীগ নেতার নামে জুলাই ফাউন্ডেশনের অনুদানের চেক

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় জুলাই ফাউন্ডেশনের অনুদানের তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নুরুল আমীনের নাম রয়েছে। সম্প্রতি তার নামে অনুদানের চেকও এসেছে। সেই তালিকা থেকে ছাত্রলীগ নেতার নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) ‘বারহাট্টা উপজেলা সাধারণ ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ’ ব্যানারে উপজেলা পরিষদ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ছাত্রদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব মুন্না প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা নুরুল আমীনের নামে জুলাই ফাউন্ডেশন থেকে অনুদানের চেক এসেছে। আমরা এটা দেখে হতবাক হয়েছি।  এটা কীভাবে সম্ভব? নুরুল আমীন নিষিদ্ধ ঘোষিত দলটির সক্রিয় নেতা ছিল। সে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলায় অংশগ্রহণ করে। এতে সে সামান্য আহত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  বারহাট্টায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত তালিকায় অন্যান্যদের সঙ্গে নুরুল আমীনের নাম রয়েছে। সম্প্রতি তার নামে জুলাই ফাউন্ডেশনের অনুদানের চেক এসেছে। আর নুরুল আমিন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ওই তালিকা অনেক আগে পাঠানো হয়েছে।  আমি এখানে যোগদান করার আরও আগে। ওই সময় হাসপাতাল থেকে আহতদের নাম-পরিচয় সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এতে ভুল করে নুরুল আমিনের নাম হয়ত চলে গিয়েছে। বিষয়টি জানার পর বৈষম্যবিরোধী আন্দোলনের সুবিধাভোগীদের তালিকা থেকে নুরুল আমীনের নাম বাদ দেওয়ার জন্য কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে। তার নামে অনুদানের চেক এলেও বিতরণ করা হয়নি। চেকটি ফেরত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]