আখাউড়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, প্রাণ গেল দুটি গরুরও

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে সেলিম মিয়া (৬০) ও জামির খান (২১) নামে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুটি গরুও মারা গেছে।রোববার (১১ মে) ২০২৫ইং বিকেলে ধরখার ইউনিয়নের রুটি ও বনগজ গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।ধরখার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আশেক মিয়া জানান, বিকেলে মাঠে ধানের খড় শুকানোর সময় রুটি গ্রামের নোয়াব মিয়ার ছেলে সেলিম মিয়াকে বজ্রপাত আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অন্যদিকে, একই বিকেলে বনগজ গ্রামের পশ্চিম পাশে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান মদন খানের ছেলে জামির খান। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও বজ্রাঘাতে প্রাণ হারায়।নিহত দুইজনই কৃষক ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]