চরভদ্রাসনে ম্যাজিস্ট্রেটের আগমনে ওষুধের দোকান বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধ -ফরিদপুরের  চরভদ্রাসন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার অধিকাংশ ওষুধের দোকান হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে সাধারণ রোগী ও ভুক্তভোগীরা ওষুধ কিনতে এসে চরম দুর্ভোগে পড়েন।জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ও ভেজাল ওষুধ শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আগেভাগেই অধিকাংশ দোকান মালিক দোকান বন্ধ করে এলাকা ত্যাগ করেন।স্থানীয়দের প্রশ্ন—দোকান মালিকরা যদি নিয়ম মেনে ব্যবসা করতেন, তবে কেন তারা পালাতে বাধ্য হলেন? এতে জনমনে সন্দেহ দেখা দিয়েছে, এসব দোকানে হয়তো ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ছিল।এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]