ভোলায় নানা আয়োজনে বর্ষবরণ, সর্বত্র উৎসবের আমেজ

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা:ভোলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী সংগীত, আলোচনা সভা ও বৈশাখী মেলার মধ্য দিয়ে পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।

প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে শহরে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রার। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাদ জাহান।

দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে প্রদর্শিত হয় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প, হস্তশিল্প, কারুকার্য এবং নানা রকম দেশীয় উপকরণ।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ভোলার তরুণ-তরুণীসহ সর্বস্তরের মানুষ ছিল উৎসাহ-উদ্দীপনায় মুখর। এবারের আয়োজনে বৈশাখী খাবারের মধ্যে পান্তা ভাত ও রুই-তেলাপিয়া মাছ ছিল বিশেষ আকর্ষণ।

উৎসবমুখর এই আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]