দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্য আটক

Share the post

মোঃ সামিরুজ্জামান,প্রতিনিধি, চ্যানেল ২১, ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল থেকে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। অভিযানে ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা ও ৪টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার (অপারেশন) রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) রাত সাড়ে ১২টায় কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চর মোজাম্মেল এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত সালাউদ্দিন বাহিনীর পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন— মো. হারুন দফাদার, মো. রুবেল, মো. কবির মাঝি, মো. ইউনুস ও মো. ফেরদৌস ওরফে হেজু। তারা সবাই তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকার বাসিন্দা।

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনার মাধ্যমে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]