বগুড়ায় ফাঁকা রাস্তায় ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় চিকাশি-সোনাহাটা পাকা সড়কের বড়চাপড়া বাজার এলাকায় ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ-সময় বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত ৯টার দিকে এ- ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া বাজারের অদূরে পশ্চিম পাশে ফাঁকা রাস্তার উপরে রাতে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ- সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে আশপাশের এলাকার মানুষ। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম Channel 21″ -কে এ- তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]