ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত

Share the post
ইবি প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষে ‘পর্যটন শান্তির সোপান’ স্লোগানকে সামনে রেখে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালি, রচনা ও কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজনে দিনটি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মীয়, আদিবাসী ও ট্যুরিজমের চাকরির ক্ষেত্র ভিত্তিক পোশাক পরিধান করে প্ল্যাকার্ড, ফেস্টুন, রঙ-বেরঙ এর বেলুন নিয়ে র‍্যালিতে অংশ নেয়। এসময় র‍্যালিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাকিব, প্রভাষক মো ইয়ামিন মাসুম, প্রভাষক মো নাছির মিয়া সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিস্ট’ ঘোষিত এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]