মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই নারী পুলিশের হাতে গ্রেপ্তার

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। শনিবার(২৮সেপ্টেম্বর) সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা দুই নারী হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নে ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)।এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]