ইবিতে ৫ বিভাগে সভাপতি পদে নতুন মুখ

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের সভাপতিদের মেয়াদ শেষ হওয়ায় উক্ত বিভাগগুলোর নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগগুলো হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং সোশ্যালওয়েলফেয়ার বিভাগ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসানের দায়িত্ব পালন করা উপ রেজিস্টার ড. ওয়ালিউর রহমান সূত্রে এসব তথ্য জানা যায়।
অফিস আদেশ অনুসারে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন। অফিস আদেশে উল্লেখিত বিভাগের সভাপতিদের মেয়াদ আগামী ২০/৯/২৪ তারিখে শেষ হবে উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২১/০৯/২০২৪ তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত ৫টি বিভাগে নতুন ৫ জন শিক্ষককে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এরমধ্যে, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মমতা মোস্তারী মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক বনানী আফরীন শিক্ষাছুটিতে থাকায় এবং তার পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক বিলাসী সাহা অপারগতা প্রকাশ করায় পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]