মুন্সীগঞ্জে রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে অরেক রাজমিস্ত্রির মৃত্যূ

Share the post
মোঃখায়রুল ইসলাম হৃদয় ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা শিমুলিয়া গ্রামে এক রাজ মিস্ত্রির হাতুড়ির আঘাতে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।
জানাগেছে, গাজিপুর জেলার রাজমিস্ত্রি শাহাদাত (১৯) ও ঠাকুরগাও জেলার রাজমিস্ত্রি নিহত মিজান (২৫) উপজেলার শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে থেকে তার বাড়ির ভবন নির্মাণ কাজ করছিলো। রোববার (১৫ সেপ্টেম্বর) ভোড় ৫টার দিকে ওই ভবনের ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় ওই দুই রাজমিস্ত্রির । এ সময় রাজমিস্ত্রি শাহাদাত হাতুড়ি  দিয়ে  অপর রাজমিস্ত্রি মিজানের মাথায় একাধিক অঘাত করলে মিজান  ঘটনাস্থলেই মারা যায়। পরে  শাহাদাত মিজানের মরদেহ ঘর থেকে টেনে বাড়ির পাশের পুকুরে নিয়ে যেতে থাকলে আবুল মুন্সীর বাড়ির এক নারী দেখে ফেলে । পরে ওই নারী আশে-পাশের লোকজনকে খবর দিলে আশ-পাশের লোকজন এসে ঘাতক শাহাদাতকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।
এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের স্থাণীয় ইউপি সদস্য মোঃ শাহিন  বলেন, ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে রাজমিস্ত্রি শাহাদাত মিজানকে হাতুড়ি দিয়ে আঘাত করলে মিজান ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকার লোকজন শাহাদাতকে আটক করে টঙ্গিবাড়ী থানা পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক শাহাদাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]