নেত্রকোনার মোহনগঞ্জে আশার ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেই

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি ৫০ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপির বিভিন্ন উপকরণ দেওয়া হয়। রোববার (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে পৌরশহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে  ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্প পরিচালনা করেন সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট নিশাত তাসনিম ইভা।
ক্যাম্প উদ্বোধনকালে আশা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ফিজিওথেরাপিস্ট নিশাত তাসনিম ইভা জানান, এখানে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে কম খরচে ভালো মানের চিকিৎসা সেবা দেওয়া হয়। স্ট্রোক করে শরীরের একপাশ প্যারালাইজড হয়ে গেছে, দুর্ঘটনাজনিত সমস্যাসহ বিভিন্ন রোগীরা আমাদের এখান থেকে নামমাত্র মূল্যে সেবা নিতে পারেন। আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। সেইসাথে বিনামূল্যে ৫০ জন রোগীকে ফিজিওথেরাপির বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে। আশা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান জানান, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র পুরোপুরি অলাভজনক। মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]