কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) র‍্যাবের একটি দল ঢাকা থেকে তাকে আটক করে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে একজন ফেইসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ্,আসাদুল হককে যৌথবাহিনী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করাতে জনমনে স্বস্তি ফিরেছে।কুখ্যাত অপরাধী আসাদুল হকের হাতে হাত কড়াঁ নেই,কোমড়ে দড়িঁও নেই এতে জনমনে অস্বস্তি। প্রশাসনের কাছে জোড় দাবী,তাকে যেখানেই নেওয়া হয়,হাতে হাত কড়াঁ,কোমরে দড়িঁ বেঁধেই যেন,নওয়া হয়। অন্যদিকে কেন্দুয়া প্রতিদিন ফেইসবুকে লিখেছেন, অবশেষে গ্রেফতারকৃত কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করেছে RAB-14। বিষয়টি নিশ্চিত করছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান আকন্দ। জনমনে ফিরেছে স্বস্তি।
ব্রেকিং নিউজ কেন্দুয়া তার ফেইসবুকে লিখেছেন, কেন্দুয়ার মাফিয়া নামে খ্যাত,চাঁদাবাজ,ইয়াবা সম্রাট,নারীলোভী,দেহ ব্যবসায়ী,মোটর সাইকেল চুরির সিন্ডিকেটের মূল হোতা,থানা দালাল,ভূমিদস্যু আসাদুল হক ভুইয়া গ্রেফতার হওয়ায় কেন্দুয়ায় ফিরেছে স্বস্তি। আমরা সাধারণ জনগণ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ধৃত আসাদুল হক ভূঁইয়া কেন্দুয়া থানায় দায়েরকৃত দুই মামলার আসামী। ঢাকা থেকে র‍্যাবের একটি টিম তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিরাপত্তার স্বার্থে তাকে নেত্রকোণায় রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]