ইবিতে শিক্ষাবৃত্তি প্রাপ্ত ১৫৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১ এর ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৩ জন মেধা ও ১৪১ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) উপরেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১-এর ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বৃত্তির ১৩ টি মেধা ও ১৪১ টি সাধারণ বৃত্তির জন্য যারা মনোনীত হয়েছে। সেই সকল বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তথ্য আগামী ০৮-০৯-২০২৪ তারিখের মধ্যে পূরণের জন্য অতিসত্তর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত ফরমপূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, অবশ্যই শিক্ষার্থীর নিজ নামের অনলাইন ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। উল্লেখ্য নিম্নলিখিত তালিকায় যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ২৭ জন, বিজ্ঞান অনুষদ থেকে ১১ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ১৬ জন, জীববিজ্ঞান অনুষদ থেকে ৯ জন, আইন অনুষদ থেকে ১৬ জন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে ১৯ জন, কলা অনুষদ থেকে ২৫ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ৩১ জন মনোনীত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]