দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সমাজের কল্যাণে রাজনীতির মাঠে আমরা- নারী নেত্রী হাফিজা আক্তার

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: গ্রাম্য এলাকা থেকে একজন নারীকে রাজনীতির মাঠে আনা খুবই কঠিন কাজ। তবে যারা দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সমাজের কল্যাণে রাজনীতির মাঠে কাজ করেন, তাদেরকে কোনো অবজ্ঞা বা লাঞ্চনা না করে মর্যাদা দিতে হবে। বসাতে হবে সম্মান জনক আসনে। নতুবা সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার একথা বলেন। তিনি বলেন, আমি বিগত দিনে জেলা শহরের রাজনৈতিক কর্মসূচি পালন করতে এসে প্রতিপক্ষ আওয়ামীলীগের উশৃংখল নেতাকর্মীদের হামলার ও লাঞ্চনার শিকার হয়েছি। এটি আমার মনের মধ্যে বিরাট কষ্ট দিয়েছে। আমি এ লাঞ্চনার কথা কোনদিন ভুলতে পারবোনা। চিরদিন হৃদয়ে কালো দাগ হিসেবে গেঁথে থাকবে। আমার সেই কষ্টের বিষয় থেকেই বলছি, আমি যেমন কষ্ট পেয়েছি, আমি কারাবন্দি হয়েছি, লাঞ্চিত হয়েছি আর কোনো নারীকে যাতে এরকম লাঞ্চনার শিকার না হতে হয় সেই জন্যই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমার অভিজ্ঞতার ফসল শেয়ার করছি। (১লা সেপ্টেম্বর) রবিবার এই প্রতিনিধির সাথে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমাদের প্রতি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে।
হাফিজা আক্তার বলেন, বিগত ১৬ বছর আমিসহ বিএনপির নেতাকর্মীদের হামলা, মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। বাড়িতে শান্তিতে খেতে ঘুমতে পারেনি নেতাকর্মীরা, তিনি আরও বলেন, আমি একজন নারী তারপরও আমার উপর অনেক মিথ্যা মামলা হয়েছে। এ যন্ত্রনা সহ্য করার পরও ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরও আমার এলাকায় প্রতিপক্ষের কোনো দোকানপাট ভাংচুর ও লুটপাট করতে আমি দেইনি। কারণ বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি কোনো ফ্যাসিবাদী দল নয়, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাসী। পরিশেষে তিনি বলেন, আমরা কোনো হিংসার রাজনীতি চাই না,আমরা চাই দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর সোনার বাংলা গড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]