মামলার কাজের কথা বলে ডেকে এনে ধর্ষণ, আইনজীবী গ্রেপ্তার

Share the post

বাগেরহাটে ধর্ষণ মামলায় ফকির ইফতেখারুল ইসলাম রানা নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পৌরসভার খারদ্বার এলকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তার আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্ষণের অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় মামলা করেন এক নারী বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, পারিবারিক কলহের একটি মামলায় ওই নারী অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী নিজ বাড়ির চেম্বারে ডেকে নেন ওই নারীকে। পরে তাকে ‘ধর্ষণ’ ও সেটির ভিডিও করেন মোবাইলে।

তি‌নি বলেন, অভিযুক্ত আইনজীবী ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নানা ধরনের হুমকি দিতে থাকেন ওই নারীকে। নারীর স্বামী ঢাকায় ছিলেন, তিনি আসার পর পরামর্শ করে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।গ্রেপ্তার ওই আইনজীবীকে শনিবার আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]