ঝালকাঠিতে নেই নৌ ফায়ার স্টেশন

Share the post

ঝালকাঠি জেলায় কোনো নৌ ফায়ার স্টেশন নেই। অথচ দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় তিনটি কোম্পানির জ্বালানি তেলের ডিপো এ জেলাতে। ফলে নদী পথে লঞ্চ ও তেলবাহি জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই বাড়ছে প্রাণহানি ঘটনা। সম্প্রতি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্টরা।

সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি, গাবখান ও বাসন্ডা এ ৫ নদীর মোহনা ঘেষে গড়ে উঠেছে দ্বিতীয় ঝালকাঠি বন্দর। খুলনা ও মোংলা বন্দরে প্রবেশের জন্য রয়েছে দেশের বৃহত্তম কৃত্রিম চ্যানেল গাবখান। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এই শহরকে এক সময় দ্বিতীয় কোলকাতা বলা হতো।

সুগন্ধার তীরেই রয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির তেলের ডিপো। নদী পথেই কার্গোতে আসে অকটেন, পেট্রোল ও ডিজেল। অথচ ঝালকাঠির এই নদী পথ অরক্ষিত।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী জানান, ঝালকাঠিতে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় শ্রেণির একটি ফায়ার স্টেশন। গত ৬ বছর আগে এটি প্রথম শ্রেণিতে উন্নীত করা প্রস্তাব পাঠানো হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, নৌ দুর্ঘটনা প্রতিরোধে সুগন্ধা নদীর তীরে নৌ ফায়ার স্টেশন করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সম্প্রতি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডে ৪৭ জন ও সাগর নন্দনী তেলের জাহাজে অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানির ঘটনায় সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]