মুক্তি পেলেন ঘোড়ায় চড়ে আলোচিত সেই হেফাজত কর্মী

Share the post
নরসিংদীর জেলখানা মোড়ে ২৮ মার্চ হেফাজতের হরতালে ঘোড়া নিয়ে মিছিলে অংশ নেয়া আলোচিত সৈকত হোসেন মুক্তি পেয়েছেন।সোমবার (২০ ডিসেম্বর) বিকালে দীর্ঘ ৮ মাস ১৬ দিন কারাবন্দী থাকার পর নরসিংদীর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত ৩ এপ্রিল র্যাব সদর দফতরের গোয়েন্দা দল এবং র্যাব-১১ এর অভিধানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে আলোচিত মো. সৈকত হোসেনকে (২০) গ্রেফতার করে।
ওই সময়ে তার বিরুদ্ধে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি, নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়। সৈকত নরসিংদীর পলাশ উপজেলার ঢালুয়ারচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।জানা গেছে, ২৮ মার্চ ২০২১ তারিখে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী সময়কালে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ডাকা হরতাল কর্মসূচি নরসিংদীর ভেলানগরের জেলখানা মোড়ে চলছিল। সেসময় সৈকত হোসেন ঘোড়া নিয়ে কর্মসূচিতে অংশ নেয়। পরে বিক্ষুব্ধ হেফাজত নেতাকর্মীদের সাথে ঘোড়ায় চড়ে বিক্ষোভ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘোড়ায় চড়ে হরতাল পালনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সারাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়।এরপরই গত ৩ এপ্রিল র্যাব সদর দফতরের গোয়েন্দা দল এবং র্যাব-১১ এর অভিধানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে সৈকত হোসেনকে গ্রেফতার করা হয়।দীর্ঘ ৮ মাস পর কারামুক্তি পাওয়ায় আলোচিত হেফাজতকর্মী সৈকতকে হেফাজত নেতাকর্মীরা ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]