খালেদা জিয়া একাত্তরের প্রথম নারী মুক্তিযোদ্ধা, দাবি ফখরুলের।

Share the post
বিএনপি নেত্রী খালেদা জিয়া একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র‌্যালি উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ বলে সমালোচনায় পড়েন মির্জা ফখরুল। এবার দলের চেয়ারপারসনকে প্রথম নারী মুক্তিযোদ্ধা দাবি করলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা যখন স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি, সেই সময় আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী খালেদা জিয়া এ সরকারের কারাগারে আটকাবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেই সময় আমরা বিজয় র্যালি করছি।’
তিনি বলেন, ‘আজকে বিজয়ের এ র্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এ জন্য যে ৫০ বছর আগে ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যুদ্ধ করেছিলাম একটি মুক্ত স্বদেশ পাব বলে। যুদ্ধ করেছিলাম আমাদের বাকস্বাধীনতা থাকবে, সংগঠন করার স্বাধীনতা থাকবে এবং আমাদের সন্তানদের জন্য একটি বাসযোগ্য ভূমি নির্মাণ করতে পারব। যেখানে গুম, খুন, হত্যা নির্যাতন থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, আমরা কী অসহায় জাতি হয়ে গেছি!’
বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে চায়। এদেশের মানুষ তারেক রহমানকে দেশে দেখতে চায়। এই দেশের মানুষ গণতন্ত্র চায়, স্বৈরতন্ত্র চায় না।
তিনি আরও বলেন, ‘এদেশের মানুষ কথা বলতে চায়, তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। গণতন্ত্র রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে সংগ্রাম করব এবং শেষ পর্যন্ত আমরা বিজয় অর্জন করব। আমাদের বিজয়যাত্রা শুরু হলো।এ র্যালি জনগণের নতুন করে জেগে ওঠবার র্যালি, এ র্যালি বাংলাদেশের মানুষের নতুন করে সংগ্রাম শুরু করবার র্যালি, এ র্যালি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার র্যালি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]