নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

Share the post
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে হাফিজুর রহমান বাবুকে দলীয় মনোনয়ন দেওয়ায় নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে আশাফুজ্জামান মিঠু নামে এক আওয়ামী লীগ নেতা তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ওই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
শনিবার রাতে নলডাঙ্গায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মুশফিকুর রহমান মুকুর হাতে আশাফুজ্জামান মিঠু তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জনবিছিন্ন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় উপজেলা শ্রমিক লীগ সভাপতি হাফিজুর রহমান বাবুকে নৌকার মনোনয়ন প্রদান না করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে রেজুলেশন দেওয়া সত্ত্বেও তাকেই মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এ কারণে জনবিছিন্ন এ নেতার পক্ষে নির্বাচনি কাজ করা সম্ভব নয় বলে ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করার জন্য আবেদন করছেন।
আশাফুজ্জামান মিঠু বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, তাই আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর বলেন, আশাফুজ্জামান মিঠু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]