মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সোনাব আলী কাছম (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারের পার্শ্ববর্তী তিনগাঁও কবরস্থান থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।নিহত সোনাব আলী কাছম উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর ছেলে।স্থানীয়রা জানায়, রোববার সকালে উপজেলার চেঙ্গারবাজারের পার্শ্ববর্তী তিনগাওঁ কবরস্থানে একটি আকাশী গাছে সোনাব আলী কাছমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীস তালুকদার লাশ উদ্ধার করে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]