সাম্প্রদায়িক সহিংসতায় আটক ২২

Share the post

হিন্দুদের ওপর হামলায় র‍্যাবের হাতে আটক হয়েছে আরো ২২ জন। দিনাজপুর-নোয়াখালীতে গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। বুধবার দুপুরে র‍্যাব হেডকোয়ার্টারে সারাদেশের পূজামণ্ডপে হামলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।এসময় তিনি শুধু ভুয়া পোস্টকারীকে নয়, ফেসবুকে যারা এসব পোস্ট শেয়ার করেছেন সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান।খন্দকার আল মঈন বলেন, এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশের বাইরে থেকে যারা অপপ্রচার চালাচ্ছে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে তাদের বিষয়ে তথ্য দেয়া হয়েছে।

ফেসবুকে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগে সরকারি বদরুন্নেসা কলেজের অধ্যাপক রুমা সরকারকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে র‍্যাবের এ পরিচালক বলেন, খুব শিগগিরই ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে।ডিজিটাল নিরাপত্তা আইনের আওত্তায় উস্কানিমূলক কমেন্টধারীদেরও আইনের আওত্তায় আনার সম্ভাবনার কথাও জানান তিনি।

এদিকে, নোয়াখালী ও রংপুরে মন্দির ও হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আজ আরো ২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালীর চৌমুহনীতে ২০ জন ও রংপুরে গ্রেপ্তার হয়েছে ৫ জন।পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, ভিডিও ফুটেজ দেখে বাকি ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে চারটি।এদিকে, রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় আরো ৫ জন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে রংপরে মোট গ্রেপ্তার হয়েছে ৪৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]