পলাশবাড়ীতে অটোভ্যান উদ্ধারসহ ৩ চোরকে গ্রেফতার

Share the post

নুর আলম আজাদ,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে এক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানসহ ৩ চোরকে
গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়,গত ২১ সেপ্টেম্বর দুপুরে সংঘবদ্ধ চোরদল যাত্রী
বেশে ঠুটিয়াপাকুর থেকে উপজেলার শিমুলিয়া বাজার
যায়।সেখানে ভ্যানচালক তারা মিয়া সহ চোরদল একটি চা-স্টলে চা
খেতে বসে।এসময় চোরদলের অন্যান্য সতীর্থরা কৌশলে
অটোভ্যানটি চুরি করে দ্র“ত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।ভ্যানটির
চালক ও মালিক সাদুল্লাপুর উপজেলা এলাকার দ¶িণ চকদারিয়া
গ্রামের মৃত নজলার প্রামাণিকের ছেলে তারা মিয়া সম্ভাব্য
বিভিন্ন স্থানে সন্ধান করে ভ্যানটি না পেয়ে এ ব্যাপারে পলাশবাড়ী
থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গোপনসূত্রে খবর পেয়ে পলাশবাড়ী থানা
অফিসার ইনচার্জ মাসুদ রানার নির্দেশে শনিবার(২৫
সেপ্টেম্বর)দুপুরে এসআই ঋষিকেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে
এএসআই জাহিদুর রহমান ও শাহ আলম ছাড়াও সঙ্গীয় ফোর্সসহ
অভিযান চালিয়ে উপজেলার মেরীরহাট বাজারের শরিফুলের ঝালাই
দোকানের সম্মুখ থেকে ওই ৩ চোরকে হাতে নাতে গ্রেফতার
করে।এসময় চুরি যাওয়া ভ্যানটি তাদের হেফাজত থেকে উদ্ধার করা
হয়।
এরা হলেন,পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপি’র বেংগুলিয়া
গ্রামের মৃত কেরামুদ্দিন শেখের ছেলে মো¯—াফিজুর
রহমান(৩৬)একই ইউপির দিঘল- কান্দি গ্রামের আনার“ল ইসলামের
ছেলে আল আমিন সর্দার(২৮) ও পৌরশহরের শিমুলিয়া গ্রামের
মৃত: মজিবর রহমানের ছেলে আরিফ প্রধান (৩৫)।
এ ঘটনায় থানায় একটি মামলা(নং-২৫, তাং-২৫/০৯/ ২১)দায়ের করা
হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা
কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]