কক্সবাজারে একের পর এক লাশের সন্ধান-১ দিনে ৩ জনের মরদেহ উদ্ধার

Share the post

কক্সবাজারে একের পর এক লাশের সন্ধান পাওয়া যাচ্ছে। গতকাল শুক্রবার ১ দিনে ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে ২ জনের লাশ সৈকতে ভেসে আসা।আজ শনিবার (১৮ সেপ্টেমবর) সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও এক অজ্ঞাতনামা যুবকের (৩৫) মরদেহ।

দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ ভেসে এসেছে। তাদের মধ্যে দুজন পর্যটক ও একজন স্থানীয়।ঠিক কখন তারা গোসলে নেমেছিলেন, তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। নিহতদের মধ্যে শহরের কলাতলীর চন্দ্রিমা এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ ইমন (১৭) ও যশোরের কোতোয়ালি থানা এলাকার আসাদুজ্জামানের ছেলে নাফিক ঐশিক (২৫) পরিচয় মিললেও পরে আজ উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনো মেলেনি।

বিচকর্মীরা জানান, গতকাল শুক্রবার (১৭ সেপ্টম্বর) দুপুর ও বিকেলে সৈকতের সি-গাল পয়েন্টে দুই যুবকের মৃতদেহ ভেসে আসে। তাদের একজন স্থানীয় ও একজন পর্যটক। যিনি যশোর থেকে এসেছেন। তার সঙ্গী একজন নিখোঁজ ছিলেন। শনিবার ভেসে আসা লাশ নিখোঁজ যুবকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, খবর পেয়ে বিচকর্মীরা সেখানে গেছেন। তারা মরদেহ উদ্ধারের প্রক্রিয়া পরিচালনা করে। গতকাল একজনের মরদেহ পাওয়ার পর তারা জানান আরেকজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে হয়তো তার মরদেহ ভেসে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]