সাভারে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টারের উপর হামলা, মামলা গ্রহণে পুলিশের অস্বীকৃতি।

Share the post

মো. রাশেদুল ইসলাম: সাভারে ঢাকা আরিচা মহাসড়কের ফুটপাতের উপর অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করার সময় যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রবিবার দুপুর ১২ সাভার নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল খালেক নামে একজনকে আটক করা হলেও মামলা নেয়নি সাভার মডেল থানা পুলিশ।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে জমি দখল করে শতাধিক অস্থায়ী দোকান বসানো হয়েছে। এই অস্থায়ী দোকানগুলো থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে সাভার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ম্যানেজারের বিরুদ্ধে। রবিবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক ফুটপাতের অস্থায়ী দোকানগুলোর ছবি তুলতে গেলে নিউ মার্কেট কর্তৃপক্ষের মদদে মার্কেটের সিকিউরিটি গার্ডসহ একদল দুর্বৃত্ত সাংবাদিক মতিউর রহমান ভান্ডারীর উপর হামলা করে।

স্থানীয় সাংবাদিকেরা ভুক্তভোগীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ হামলায় সাংবাদিক মতিউর রহমানের বাম কান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।এ বিষয়ে সাংবাদিক মতিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করলেও অজানা কারণে মামলা নিতে গড়িমসি করেছে। আমাকে ৬-৭ ঘণ্টা থানায় বসিয়ে রেখে পরে মামলা নিতে অস্বীকৃতি জানায় সাভার মডেল থানা পুলিশ।

মামলার বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন, অভিযোগে থাকা মার্কেট কর্তৃপক্ষের নাম বাদ দিয়ে পুনরায় অভিযোগ করলে মামলা নেওয়া হবে।মামলা না নেওয়ার ব্যাপারে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) আব্দুল্লাহিল কাফি জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগে কিছু নাম রয়েছে, সেগুলো পর্যালোচনা করতে কিছুটা সময় লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]