রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করে বিক্রির দায়ে ২জনকে অর্থদন্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান চালিয়ে ২০ হাজার টাকার অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড পাইনবাগান এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কাউখালী উপজেলা থেকে আসা একটি চক্র ইসলামপুর পাইন বাগান এলাকায় পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করে বিক্রি করে চলেছে। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় পাহাড় কেটে বসতি স্থাপন করার দায়ে আবদুস সালাম ও মো. মাইনুদ্দিন নামে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়। এভাবে আইনভঙ্গ করে যারা পাহাড় কেটে ঘরবাড়ি করেছে তাদের উচ্ছেদ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]