বগুড়ার শেরপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫টি মাদক মামলায় গ্রেফতার ৭ জন

Share the post

রোকোনুজ জামান (রকি),বগুড়া জেলা প্রতিনিধিঃ শেরপুরে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মামলায় বিভিন্ন জায়গা থেকে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।আসামিরা হলোঃ
১। মোঃ গোলাম মোস্তফা (৪৫), পিতাঃ শুকর আলি, গ্রামঃ শ্রীরামপুর পাড়া। (মামলা নং ৪৭)
২। মোঃ সেলিম (৩৪), পিতাঃ মৃত নুর মোহাম্মদ, গ্রামঃ ঘোলাগাড়ী কলোনি। (মামলা নং ৪৯)
৩। লিটন (৩৪), পিতাঃ মৃত নূর ইসলাম, গ্রামঃ ঘোলাগাড়ী কলোনি। (মামলা নং ৪৯)
৪। মোঃ শামছুল হক ভাটু (৫৫), পিতাঃ মৃত ফকির আলি, গ্রামঃ নামের পাড়া ভবানীপুর। (মামলা নং ৪৬)।
৫। দীনেশ তাতী (৫৭), পিতাঃ মৃত সুশীল তাতী ও
৬। শরীফা রানী ওরফে ভেন্দো (৫০), স্বামীঃ দীনেশ তাতী, গ্রামঃ উভয়ের হাতিঘাড়া। (মামলা নং ৫০)।
৭। সাগর আলি (২২), পিতা মৃত নাসির আলি, গ্রামঃ উত্তর সাহাপাড়া। (মামলা নং ৪৮)।

শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের দিক নির্দেশনায় এস আই রবিউল ইসলাম, এএস আই বক্কর, এস আই সাম্মাক, এস আই শাহাদাত, এস আই শফিকুল এসব অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে দেশী চোলাই মদ, মদ বানানোর সরঞ্জাম, গাজা জব্দ করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক অভিযানে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এবং এই অভিযান চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]