এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত কাল

Share the post

করোনা কালে আটকে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। করোনার কারণে ১৫ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাস করেছে মন্ত্রণালয়। এবার পরীক্ষা ছাড়া মূল্যায়ন হবে না বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল খোলার পর, এসএসসির ক্লাশ চলবে ৬০ দিন। আর ৮৪ দিন ক্লাস নিয়ে হবে এইচএসসি পরীক্ষা। কিভাবে পরীক্ষা নেয়া হবে, সেজন্য কমিটিও করে দেয় মন্ত্রণালয়। সেই কমিটির বেশ কিছু পর্যবেক্ষণের ওপরেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার এবিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানেই পরীক্ষার সময়সূচি ও পরিকল্পনা জানানো হতে পারে। একই সাথে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টিও আসতে পারে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটিও। এর ফলে আগের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ফিকে হয়ে আসছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ অবস্থায় ‘অটো পাস’ না দিয়ে যেকোনো উপায়ে মূল্যায়নের পরিকল্পনা রয়েছে সরকার। এবার শিক্ষা বোর্ডগুলোও একেবারে ‘অটো পাস’ দিতে চায় না।

প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হতো। কিন্তু করোনার কারণে গত বছর থেকে পুরো শিক্ষাবর্ষ এলোমেলো হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো আছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় ২০ লাখ। আর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী আছে ১৪ লাখের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]