মোরেলগঞ্জে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন পৌর মেয়র

Share the post

মেজবাহ ফাহাদ,মোরেলগঞ্জ প্রতিনিধি(বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বাগেরহাট – ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এম পি এবং বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এম পি’র পক্ষ থেকে জরুরী খাদ্যসামগ্রী চাল,ডাল,তেল,আলু,লবন বিতরণ করা হয়েছে

সোমবার দুপুরে পৌরসভা কার্যালয় প্রাঙ্গন থেকে স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরদের এসব খাদ্যসামগ্রী সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পৌছে দেয়ার নির্দেশ দেন পৌরসভার মেয়র এস এম মনিরুল হক

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সচিব মো.সাইফুল ইসলাম ,সহঃ প্রোকৌশলী এস এম হাবিবউল্লাহ পৌরসভার কর্মকর্তারা/কর্মচারীরা উপস্তিত ছিলেন।

মেয়র মনিরুল হক এ সময়ে বলেন, এ দেশের গরীব অসহায় মানুষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ভাবেন। করোনাকালীন সময়ে ইতোপূর্বে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী একাধিকবার খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন উপহার পাঠিয়েছেন।দেশের এই সংকটময় মুহূর্তে মোরেলগঞ্জ পৌরসভার কোন মানুষ না খেয়ে থাকবে না বলে ঘোষনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]