ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও জাভেদ আখতার

Share the post

প্রতিবেদন (খোরশেদ): ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে (এমডি) আসছেন জাভেদ আখতার, যিনি হতে যাচ্ছেন এই পদে দ্বিতীয় বাংলাদেশি।

নিত্যব্যবহার্য পণ্য তৈরির এ বহুজাতিক কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসছে ১ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন জাভেদ আখতার। পাশাপাশি ইউনিলিভারের সাউথ এশিয়া লিডারশিপ টিমেও যোগ দেবেন তিনি।

জাভেদ আখতার বর্তমানে ইউনিলিভারের দক্ষিণ এশিয়া অঞ্চলের ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথ’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ইউনিলিভার সাউথ এশিয়ার সভাপতি সঞ্জীব মেহ্তা বলেন, “আমি নিশ্চিত যে, ইউনিলিভারের বাংলাদেশ অংশের ব্যবসাকে তিনি নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন।” খবর বিডি নিউজের।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্পোরেট ব্যবসায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জাভেদ আখতারের পেশাজীবন শুরু হয়েছিল ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। ২০০০ সালে ‘ওরাল কেয়ার’ ইউনিটের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হিসেবে ইউনিলিভারে যোগ দেন।

দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলেশিয়ার বিভিন্ন অঞ্চলে দীর্ঘ ২৪ বছরের কাজের অভিজ্ঞতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক করা জাভেদের।

ইউনিলিভারে বহুল পরিচিত ‘রিইমাজিন এইচইউএল’ এজেন্ডার রূপকার তিনি। সমন্বিত এই এন্ড-টু-এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রামটি ইউনিলিভারে দারুণ সাড়া ফেলে।

সঞ্জীব মেহতা বলেন, “ইউনিলিভারের প্রবৃদ্ধির প্রধান পাঁচটি মূলনীতি নির্ধারণ এবং ভারতে রিইমাজিন এইচইউএল এজেন্ডা বাস্তবায়নে তার অবদান অনস্বীকার্য।”

জাভেদ আখতার ইউনিলিভার বাংলাদেশের সিইও পদে কেদার লেলের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেদার লেলে ২০১৮ সালের জানুয়ারি থেকে ওই দায়িত্ব সামলে আসছিলেন। তিনি এখন কনজ্যুমার ডেভেলপমেন্ট ম্যানেজিং কমিটির নির্বাহী পরিচালক হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে (এইচইউএল) যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]