লালমনিরহাটে করোনায় ঝরে গেল ২ স্কুল শিক্ষকের প্রাণ : একদিনে ১৬ জন শনাক্ত

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট : নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝরে গেল লালমনিরহাটে ২ স্কুল শিক্ষকের প্রাণ। মঙ্গলবার (৮ জুন) ৪৩ জনের নমুনা পরীক্ষা করে একদিনে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই স্কুল শিক্ষকই শহরের সাপ্টানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তারা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মন্ডল লুলু (৫৫) ও লালমনিরহাট শহরে চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো (৪৬)।
ডা. নির্মলেন্দু রায় জানান, জিয়াউল হক মন্ডল লুলু চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে সোমবার (৭ জুন) রাতে মারা যান। আর অমিতা দেবো মারা যান মঙ্গলবার (৮ জুন) বিকেলে।

ডা. নির্মলেন্দু রায় আরও জানান, গত কয়েকদিন ধরে লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৭-৩৮ শতাংশ যা দুই মাসে আগে ছিল ১০-১১ শতাংশ। তাছাড়াও মঙ্গলবার (৮ জুন) ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দুই মাসে করোনা শনাক্তের হার ছিল ১৩-১৪ শতাংশ। করোনা শনাক্তের হার দিন দিন বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]