পঞ্চম বর্ষে কিশোরগঞ্জ নিউজ

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে এক বর্নাঠ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ৩১শে মে মঙ্গলবার শহরের উজানভাটি চাইনিজ রেষ্টুরেন্ট এ কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) এর মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক। বর্ষপূর্তি অনুষ্ঠানে সমকালের ব্যুরো চিফ ও কিশোরগঞ্জ নিউজের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ(বিপি এম বার), জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, সি ই ও জিওদার্নো বাংলাদেশ ও চেয়ারম্যান শাহ মাহতাব আলী ফাউন্ডেশন শাহ ইসকান্দর আলী স্বপন, মানব জমিনের ব্যুরো চিফ ও কিশোরগঞ্জ নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়াও কিশোরগঞ্জ নিউজের বর্ষপূর্তি অনুষ্ঠানে কিশোরগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ নিউজের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা কিশোগঞ্জ নিউজের সাফল্য কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক বলেন, সংবাদপত্র হচ্ছে দেশের আয়না, নিমিষেই ঘটে যাওয়া সংবাদগুলো খুব দ্রুত সময়ের মধ্যে কিশোরগঞ্জ নিউজের মাধ্যমে পাওয়া যায়। কিশোরগঞ্জ নিউজ প্রতিষ্টালগ্ন থেকে পাঠকের কাছে বিশ্বস্ততার সাথে মূহুর্তেই সর্বশেষ সংবাদগুলো পৌচহে দেয়। এ জন্য তিনি কিশোরগঞ্জ নিউজের সকল সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীকে ধন্যবাদ জানান। এছাড়াও পূর্বের ধারা ভবিষ্যতেও ধরের রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]