মোরেলগঞ্জে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে পৌর মেয়র

Share the post

মেজবাহ ফাহাদ,বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে লকডাউনের প্রথমদিন থেকে কঠোর অবস্থানে রয়েছে পৌর প্রশাসন। এসময় জনগনকে মাস্ক ব্যবহার করা, বিনা প্রয়োজনে ঘরে থাকতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সকলকে লকডাউন মেনে চলতে অনুরোধ জাননো হয়। পৌরসভার মেয়র এস এম মনিরুল হক করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছেন,প্রতিদিনই পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা,কর্মচারীদের সাথে জুম মিটিংয়ে নানাবিধ নির্দেশনা দিচ্ছেন। পৌরসভার প্রধান প্রধান সড়কে ফুটপাত দখল করে অবৈধভাবে যারা ক্ষুদ্র ব্যাবসা করে আসছিল তাদের ফুটপাত থেকে সরিয়ে দেয়া হচ্ছে করোনাভাইরাস প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনগনকে মাস্ক পরা বাধ্যতামূলকসহ শপিংমল, বিপণী বিতান এবং হোটেল রেস্টুরেন্ট খোলার নির্দিষ্ট সময় বেধে দেয় পৌর প্রশাসন।

এদিকে সরকার ঘোষিত কঠোর লকডাউনে মোরেলগঞ্জে মাছ, মাংস, কাঁচাবাজার, মুদিখানা সহ নিত্য প্রয়োজনীয় দোকান গুলো সকাল ৯ থেকে দুপুর ১ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ঔষধ এবং চিকিৎসা কেন্দ্র গুলো এই নির্দেশে বাহিরে থাকবে। এছাড়া সকল দোকান-পাট ও পৌরসভার মধ্যে সব ধরেনর যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। পৌর প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সামাজির দুরত্ব নিশ্চিত করে খোলা মাঠে কাঁচাবাজার বসার নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে পৌরসভার মেয়র এস এম মনিরুল হক বলেন সারাদেশে লকডাউন চলছে। এক্ষেত্রে পৌর প্রশাসন সকল দোকানপাট বন্ধে সময়সীমা নির্ধারন করেছন।

প্রতিনিয়ত জনসাধারণকে সচেতন করতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, পৌরসভার প্রধান সড়কে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে,কেউ যেন নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা না রাখে সেজন্য আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করছি। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিত করে কেনাবেচা করার আহবান জানানো হয়েছে । এর পরে যদি কেউ নিষেজ্ঞা অমান্য করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]