“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। হঠাৎ সকালে জানতে পারেন ৫ম তলায় ভাড়াটিয়া খুন হয়েছে। তিনি আরও বলেন,জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে নিহতের মেয়ে পুলিশকে জানান আমি আমার পিতাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান।
সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর প্রায় ৪ টার দিকে ৯৯৯ কল করে এক মেয়ে জানান, সে নিজে  পিতাকে কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আ: সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে। নিহত ব্যাক্তি নাটোরের সিংড়া থানার  মৃত আব্দুর রশিদের ছেলে।
 সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত জান্নাত জাহান শিফা (২৩) পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।
 মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আটক জান্নাত জাহান শিফা জানান, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে তার বাবাকে খাবার খাওয়ান তিনি। পরে পিতা ঘুমিয়ে পড়লে ভোর ৪ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এরপর ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান তিনি।
 পুলিশ জানায়, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় পিতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলো মেয়ে জান্নাত জাহান শিফা। সেই মামলায় পিতা সাত্তার দীর্ঘ দিন কারাবাসের পর বের হয়ে আবারো মেয়ের সাথে ৫ মাস পূর্বে সাভারে বসবাস শুরু করে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। হত্যার মূল কারন নির্নয়ের চেষ্টা চালাচ্ছে পুলিশ,এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]