ত্রিশালে পিতার হাতে সন্তান খুন

Share the post

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ::ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের শিশু লাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সোহাগ মিয়াকেই প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে লাবিবকে তার নানার বাড়ি থেকে নিয়ে যান পিতা সোহাগ মিয়া। তিনি সন্তানকে নিজের কাছে রাখার কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে যান। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকায় নানার বাড়ির কিছুটা দূরে প্রতিবেশি ইলিয়াসের বাড়ি সংলগ্ন সড়কের পাশে লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রায়েরগ্রামের হারিজ ডাকাতের ছেলে সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি একাধিক বিয়ে করেছেন নিহত লাবিবের মা লামিয়া তার তৃতীয় স্ত্রী। পারিবারিক কলহের কারণে লামিয়া ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করি। ঘটনার পর থেকে শিশুর বাবা সোহাগ মিয়া পলাতক রয়েছেন। এটি একটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]