২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কমলনগরে আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

কবির হোসেন রাকিব কমলনগর, (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান, কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

৯১ বছরেও খেলার মাঠ নেই কমলনগরের কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

Share the post

Share the post কবির হোসেন রাকিব কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ৯১ বছরের পথচলায় স্কুলটি হাজারো শিক্ষার আলো ছড়ালেও আজ পর্যন্ত সেখানে তৈরি হয়নি কোনো স্থায়ী খেলার মাঠ। ফলে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক কোমলমতি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সূত্রমতে, […]

কমলনগরে ভূমি- কৃষি অফিসের জায়গায় দখল করে ব্যক্তিগত  দরজা করার অভিযোগ ‘ প্রশাসনের হস্তক্ষেপ জরুরী।

Share the post

Share the postপ্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর):লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ নং চর ফলকন ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজিরহাট বাজারের মাছ হাটা সংলগ্ন এলাকায় সরকারি জমি নিয়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে উপজেলা ভূমি অফিস এবং উপজেলা কৃষি অফিসের মধ্যবর্তী স্থান দিয়ে একটি ব্যক্তিগত মালিকানাধীন পথ বের করার চেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘রহস্যজনক’ ভূমিকা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক […]